Posts

Showing posts from January, 2021
Image
ঐক্যের ডাক দেওয়া বাইডেনের সামনে অনেক চ্যালেঞ্জ   জাতীয় ঐক্যের ডাক দিয়ে জো বাইডেন যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে শপথগ্রহণ করেছেন এমন সময়ে, যখন যুক্তরাষ্ট্রের রাজনীতি এবং সমাজে বিভক্তি অতীতের যে কোনো সময়ের চেয়ে বেশি। কিন্তু তার চেয়ে বড় বিষয় হচ্ছে, যুক্তরাষ্ট্রের গণতন্ত্রই এক বড় সংকটে উপনীত হয়েছে। ডোনাল্ড ট্রাম্পের চার বছরে যুক্তরাষ্ট্রের গণতন্ত্রের পশ্চাৎযাত্রার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে ৬ জানুয়ারি ট্রাম্পের উসকানিতে তাঁর সমর্থকদের ক্যাপিটলে সশস্ত্র হামলা। তাই জো বাইডেন তাঁর ভাষণে যখন বলেন যে, গণতন্ত্র মূল্যবান, গণতন্ত্র ভঙ্গুর, এই মুহূর্তে গণতন্ত্রই বিজয়ী হয়েছে, তখন তা পরোক্ষভাবে মার্কিনিদের স্মরণ করিয়ে দেয় যে, গণতন্ত্র রক্ষা করার দায়িত্ব তাঁদের। যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক ইতিহাসে আর কোনো প্রেসিডেন্ট এত কঠিন অবস্থায় দায়িত্ব নিয়েছিলেন বলে মনে হয় না। সম্ভবত এর সঙ্গে তুলনা হতে পারে প্রেসিডেন্ট আব্রাহাম লিংকনের দ্বিতীয় মেয়াদের সূচনাকাল। বাইডেন যে এই পরিস্থিতি উপলব্ধি করতে পারেন, তা কেবল তাঁর বক্তৃতায় লিংকনের উদ্ধৃতি থেকেই বোঝা যায় না, বোঝা যায় এই বক্তব্যেও যে, ‘আমরা এখন যে সময়ে আছি ...